1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আরো ৬০ লাখ ফাইজারের টিকা দিল যুক্তরাষ্ট্র - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

আরো ৬০ লাখ ফাইজারের টিকা দিল যুক্তরাষ্ট্র

  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে আরো ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের দেওয়া টিকার পরিমাণ সাড়ে চার কোটি ছাড়াল।

মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে ফাইজারের আরও ৬০ লাখ ডোজ করোনা টিকা অনুদান দিয়েছে। দেশটির জনগণের পক্ষ থেকে দেওয়া ফাইজার টিকার সর্বশেষ এই অনুদানের ফলে বাংলাদেশকে এ যাবতকালে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া মোট টিকা উপহারের সংখ্যা সাড়ে চার কোটি ডোজ ছাড়াল।

যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে টিকা অনুদানের একাধিক চালান পাঠানোর মাধ্যমে যত বেশি সম্ভব বাংলাদেশি নাগরিকদের টিকা দিতে কাজ করছে। এছাড়া দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে জীবনরক্ষাকারী টিকা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টিকা ডোজ অনুদান দেওয়া ছাড়াও যুক্তরাষ্ট্র মহামারি প্রতিরোধ কার্যক্রম শক্তিশালী করতে বাংলাদেশের জাতীয় করোনা টিকাদান কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাত হাজারের বেশি স্বাস্থ্যসেবাদানকারীকে টিকাদান কার্যক্রম উপযুক্তভাবে ব্যবস্থাপনার পাশাপাশি কোল্ড চেইন পদ্ধতি মেনে সংরক্ষণ ও পরিবহনের ওপর প্রশিক্ষণ দিয়েছে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউএসএআইডি, প্রতিরক্ষা বিভাগ, পররাষ্ট্র দফতর এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের মাধ্যমে কোভিড-সংশ্লিষ্ট উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশে ১২১ মিলিয়ন ডলার বা ১ হাজার ৪০ কোটি টাকারও বেশি সহায়তা করেছে বলেও জানায় দূতাবাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION