1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৩ বছরে মন্ত্রিসভার ৯০ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

৩ বছরে মন্ত্রিসভার ৯০ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত

  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত গত তিন বছরে মন্ত্রিসভার প্রায় ৯০ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হচ্ছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে পেশ করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

এতে আরো বলা হয়েছে, এ সময়ের মধ্যে মন্ত্রিসভায় মোট ৬৮৯টি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ৬১৫টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে এবং আরো ৭৪টি সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এবং বাংলাদেশ সচিবালয় থেকে সংশ্লিষ্ট অন্যান্যরা অংশ নেন।

বৈঠকের পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, গত তিন বছরে মন্ত্রিসভার সিদ্ধান্তের বাস্তবায়নের হার ৮৯.২৬ শতাংশ।

২০১৯ সালের মন্ত্রিসভায় নেয়া ২৫৮টি সিদ্ধান্তের মধ্যে ২৫১টি (৯৭.২৯ শতাংশ) বাস্তবায়িত হয়েছে, ২০২০ সালে ২৫১টি সিদ্ধান্তের মধ্যে ২৩২টি (৯২.৪৩ শতাংশ) বাস্তবায়িত হয়েছে এবং ২০২১ সালে মন্ত্রিসভায় গৃহীত ১৮০টি সিদ্ধান্তের মধ্যে ১৩২টি (৭৩.৩৩ শতাংশ) বাস্তবায়িত হয়েছে।

এছাড়া অক্টোবর ২০২১ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত মন্ত্রিসভায় ৫৬টি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এগুলোর মধ্যে ৩৪টি সিদ্ধান্ত এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট ২২টি সিদ্ধান্ত বর্তমানে বাস্তবায়িত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION