1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিদেশগামী শ্রমিকদের জন্য ব্যাংক ঋণ সহজ করার নির্দেশ - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

বিদেশগামী শ্রমিকদের জন্য ব্যাংক ঋণ সহজ করার নির্দেশ

  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: শ্রমিকদের অভিবাসন ব্যয় মেটাতে প্রয়োজনে প্রবাসী কল্যাণ ব্যাংকের কাছে ঋণ নেয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য ঋণের সব নিয়ম-কানুন সহজ ও স্বচ্ছ করারও নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এসব কথা জানান পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব সাংবাদিকদের আরও বলেন, শ্রমিকদের জন্য ঋণের নিয়ম-কানুন রেডিও, টিভি, পত্রিকার মাধ্যমে ব্যাপকহারে প্রচার করে সবার কাছে ছড়িয়ে দেয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘কোনোভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে অবহিত না করে বিদেশে যাওয়া যাবে না। অনেক শ্রমিক দালালের মাধ্যমে নিজের জমিজমা বিক্রি করে বিদেশ গিয়ে অনেক সময় প্রতারিত হয়ে ফিরে আসতে হয়। কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে বিদেশ গেলে ব্যাংক তাদের বৈধ অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখেই ঋণ দেবে। তাই কেউ প্রতারিত হবে না।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন জায়গায় শিল্প পার্ক নির্মিত হচ্ছে, সেসব জায়গায় অনেক শ্রমিক দরকার। শ্রমিকরা এইসব শিল্প পার্কে কোথায়, কোন ধরনের জনবল দরকার তার খোঁজ নিয়ে, সেই অনুযায়ী ট্রেনিং নিয়ে দেশেই টাকা উপার্জন করতে পারেন।

তিনি জানান, মন্ত্রিসভার সিদ্ধান্তু অনুসারে এখন থেকে খুচরা ব্যবসায়ীরা এলসি ছাড়াই টিটি করে বা টিটির মাধ্যমে বিদেশ থেকে পণ্য বা মালামাল আমদানি করতে পারবেন।

এছাড়াও বন রক্ষায় সরকারি বন, সামাজিক বনায়ন, সড়ক মহাসড়কের পাশের গাছ ও ব্যক্তি পর্যায়ে বনায়নের গাছ কাটার প্রয়োজন হলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে- এমন বিধান রেখে ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন-২০২২’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION