1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রথম ডোজ টিকা ১০ কোটির দ্বারপ্রান্তে - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

প্রথম ডোজ টিকা ১০ কোটির দ্বারপ্রান্তে

  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪২৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: গত বছরের ৭ ফেব্রুয়ারি দেশে করোনার গণটিকাদান শুরু হয়েছিল। এর ঠিক এক বছরে দেশে প্রথম ডোজ টিকা পাওয়া মানুষের সংখ্যা ১০ কোটির দ্বারপ্রান্তে রয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক বিবৃতিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ৭৩৮ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি ৫১ লাখ ৪৫ হাজার ৪৪৭ জনকে। বুস্টার ডোজ দেওয়া হয়েছে ২০ লাখ ৭৮ হাজার ৫০৫ জনকে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) টিকাদানের বছর পূর্তি উপলক্ষে দেশের প্রায় ১০ কোটি মানুষকে টিকার আওতায় আনার যে লক্ষ্য তা ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

রোববার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম প্রথম ডোজ টিকা পাওয়া মানুষের সংখ্যা ১০ কোটির মাইলফলক ছাড়াবে বলে আশা প্রকাশ করে বলেন, এক বছর পূরণের মধ্যেই প্রথম ডোজ টিকা গ্রহণকারীর সংখ্যা ১০ কোটিতে পৌঁছাবে।

দেশে এক বছর ধরে করোনার টিকা দেওয়া হচ্ছে। করোনার টিকা কর্মসূচি বাড়ানোর লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর একাধিক বিশেষ টিকাদান ক্যাম্পেইন করেছে। নির্ধারিত টিকাকেন্দ্র ছাড়াও ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ডে কয়েক দফায় টিকা দেওয়া হয়। বর্তমানে কমিউনিটি ক্লিনিকেও টিকা দেওয়া হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে করোনা প্রতিরোধে টিকা। পাশাপাশি দেশের ভ্রাম্যমাণ জনগোষ্ঠীকেও টিকা দেওয়ার কর্মসূচি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION