1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৫০ বছর পূর্তিতে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রীর শুভেচ্ছা - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

৫০ বছর পূর্তিতে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রীর শুভেচ্ছা

  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮২ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: বাংলাদেশ ও সুইডেনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন সুইডিশ পররাষ্ট্র মন্ত্রী অ্যানে লিন্ডে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি শুভেচ্ছা জানান।

সুইডিশ পররাষ্ট্র মন্ত্রী বলেন, এই বছরটি বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বিশেষ একটি বছর হিসেবে উদযাপন করছি। ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে সুইডেন স্বাধীন দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। গত ৫ দশক ধরে বাংলাদেশ অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন করেছে। বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে সুইডেন পাশে থেকেছে।

তিনি বলেন, বাংলাদেশ ও সুইডেনের কূটনৈতিক সম্পর্ক স্থিতিশীল, গতিশীল ও শক্তিশালী হয়েছে। এই বছরটি দুই দেশের সরকার ও জনগণের বন্ধুত্বপূর্ণভাবে যৌথ পথ চলার একটি ঐতিহাসিক মুহূর্ত। আগামী দিনে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ একযোগে মোকাবিলা করার প্রত্যাশা করেন সুইডিশ পররাষ্ট্র মন্ত্রী।

উল্লেখ্য, ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বাধীন দেশ ও সার্বভৌম দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় সুইডেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION