1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বইয়ের মতো সেরা উপহার বিশ্বে আর দ্বিতীয়টি নেই - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

বইয়ের মতো সেরা উপহার বিশ্বে আর দ্বিতীয়টি নেই

  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বইয়ের মতো সেরা উপহার বিশ্বে আর দ্বিতীয়টি নেই। বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করা ছাড়া জ্ঞান সমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয়।

গতকাল (বৃহস্পতিবার) রাতে ‘নগদ-রকমারি অনলাইন বইমেলা ২০২২’ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীতে তিনটি সম্পদ আছে যা দিলে কখনোই কমে না বরং বাড়ে তা হলো সম্মান, ভালোবাসা ও জ্ঞান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টার সুফল সারাদেশের মানুষ পাচ্ছে। ২০০৮ সালে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পর বিগত ১৩ বছরে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে ডিজিটালাইজেশনের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ফলেই আজ দেশের মানুষ প্রযুক্তি নির্ভর হতে পারছে।

প্রতিমন্ত্রী বলেন, রকমারির মতো প্রতিষ্ঠান এসব ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসির নেতৃত্বে উন্নত সমৃদ্ধ জাতি গঠনে অর্থনৈতিক মুক্তির পাশাপাশি একটি প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও উদার-গণতান্ত্রিক প্রজন্ম গড়ে তুলতে হবে।

তিনি বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার যে অঙ্গীকার সরকার নিয়েছে তা পূরণে রকমারি বড় ভূমিকা রেখে চলেছে। দেশের মানুষকে বই পড়তে ও উপহার দিতে উৎসাহিত করতে হবে।

তিনি ২০৪১ সাল নাগাদ জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি করে বই কেনা, উপহার দেওয়া ও পড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাতুল খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION