1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ-হাঙ্গেরির শুভেচ্ছা বিনিময় - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ-হাঙ্গেরির শুভেচ্ছা বিনিময়

  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেছেন। দুই মন্ত্রী ঢাকা ও বুদাপেস্টের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) অস্ট্রিয়ার ভিয়েনার বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ভিয়েনার স্থায়ী মিশন জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গত ৩১ জানুয়ারি বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিজ্জার্তোকে একটি পত্রের মাধ্যমে অভিনন্দন জানান। ড. মোমেন পত্রে ১৯৭২ সালের এই দিনে হাঙ্গেরি কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের কথা স্মরণ করেন।

মোমেন স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রতি সমর্থনের জন্য হাঙ্গেরির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি হাঙ্গেরির সঙ্গে বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করার ব্যাপারে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অন্যদিকে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে লেখা একটি পত্রে ভৌগলিক দূরত্ব সত্ত্বেও দু’দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে স্থাপিত শক্তিশালী বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেন।

তিনি বলেন, হাঙ্গেরি স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে একটি হতে পেরে গর্বিত এবং সম্প্রতি বাংলাদেশে কূটনৈতিক প্রতিনিধিত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে পেরে দেশটি অত্যন্ত আনন্দিত।

সিজ্জার্তো ২০২০ সালের সেপ্টেম্বরে ঢাকায় তার সফর এবং দ্বিপাক্ষিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নত করার কথা স্মরণ করেন। তিনি হাঙ্গেরি ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদারের বিষয়ে তার আগ্রহ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION