1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আইজিপি ব্যাজ পেলেন ডিএমপির ১৬১ সদস্য - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

আইজিপি ব্যাজ পেলেন ডিএমপির ১৬১ সদস্য

  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: ভালো কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৬১ জন পুলিশ সদস্যকে ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ বা আইজিপি ব্যাজ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার আইজিপি ড. বেনজীর আহমেদের পক্ষ থেকে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে তাদের এ ব্যাজ পরিয়ে দেন।

‘পুলিশ সপ্তাহ-২০২২’ এ ২০২০ ও ২০২১ সালে ভালো কাজের জন্য তারা এই সম্মানে ভূষিত হয়েছেন। করোনাকালীন সময়ে এ বছর ২০২০ ও ২০২১ সালে পদকপ্রাপ্তদের নাম একসঙ্গে ঘোষণা করা হয়। বিপিএম-পিপিএম পদক দেওয়া হয় ২৩০ জনকে। আর এ বছর আইজিপি ব্যাজ পেয়েছেন পুলিশের ৪০১ কর্মকর্তা ও সদস্য।

ডিএমপি কমিশনার বলেন, আপনারা যারা আইজিপি ব্যাজ পেয়েছেন তাদের প্রত্যেককে ডিএমপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। পুলিশের বিপুল সংখ্যক সদস্য যারা ভাল কাজ করেছেন তাদের সবাইকে আইজিপি এই পদক দিয়ে গর্বিত করেছেন। সেজন্য আইজিপির প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, ভবিষ্যতে আরো ভালো কাজ করবেন যেন পুলিশের সর্বোচ্চ সম্মাননা বিপিএম, পিপিএম পদক পেতে পারেন। যারা পদক পেয়েছে তারা এমন কোনো কাজ করবেন না, যেন আইজিপি ব্যাজের প্রতি অসম্মান হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION