1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সঙ্গে সুশাসন নিশ্চিত করতে চাই’ - Bangladesh Khabor
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সঙ্গে সুশাসন নিশ্চিত করতে চাই’

  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৬৪৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা উন্নয়নের সঙ্গে সুশাসন নিশ্চিত করতে চাই।

শুক্রবার নাটোরের সিংড়ার জোড়মল্লিকা-নিংগইন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুই হাজার শীতার্ত মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরে ভেবেছিল বঙ্গবন্ধুর স্বপ্নকে হত্যা করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নকে বাস্তবায়ন করছেন।

চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ কোম্পানি লিমিটেডের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কোম্পানির উপ-পরিচালক আবু কাওছার এবং সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

পলক বলেন, শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের সকল প্ল্যাটফর্ম নির্মাণ করে দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক সজীব ওয়াজেদ জয়ের কর্মকুশলতায় দেশের ফ্রিল্যান্সাররা এখন আর বসে নেই। রাজশাহী, নাটোরসহ দেশের বিভিন্ন স্থানে নির্মিত ডিজিটাল বাংলাদেশের প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা অনলাইনে উপার্জন করছে। ৩০০ কোটি টাকা ব্যয়ে নাটোরের সিংড়াতেও চারটি স্থাপনা নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। এসব স্থাপনায় যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে নিতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION