1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভাষাসৈনিক মতিনের চোখে আলো দেখছেন রেশমা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

ভাষাসৈনিক মতিনের চোখে আলো দেখছেন রেশমা

  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৭২৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: ভাষাসৈনিক আব্দুল মতিন মরে যেয়েও বেঁচে আছেন ঢাকার ধামরাইয়ের সরকারি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী রেশমা নাসরিনের মাঝে। তার দান করা চোখের কর্নিয়ায় নিভে যাওয়া চোখের আলো ফিরে পেয়েছেন রেশমা নাসরিন। এখন তিনি আলোকিত পৃথিবী দেখছেন আর ভাষাসৈনিক মতিনের চোখের আলোতে আলেকিত হয়ে করছেন স্বাস্থ্যসেবা। রেশমার মাঝে চির অমর হয়ে আছেন এই ভাষাসৈনিক।

১৯৫২ সালে মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে জীবনবাজি রেখে লড়াই করেছিলেন ভাষাসৈনিক আব্দুল মতিন। এছাড়া সারা জীবন মানুষের পাশে থেকে মানুষের সেবা করে গিয়েছেন ভাষাসৈনিক আব্দুল মতিন। তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু তার দান করে যাওয়া চোখে এখন আলোকিত পৃথিবী দেখছেন ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেকের মেয়ে রেশমা নাসরিন। তাই ২১ ফ্রেরুয়ারি আসলেই মনে পড়ে যায় সেই ভাষাসৈনিক আব্দুল মতিনের কথা।

রেশমা নাসরিন (৩০) ভাষাসৈনিক আবদুল মতিনের মতো মহান মানুষের অনুগ্রহ ও করুণা পেয়ে গর্বিত ধন্য। আবদুল মতিনের দান করে যাওয়া দুটি চোখের কর্নিয়ার মধ্যে একটি স্থাপন করা হয়েছে রেশমা নাসরিনের চোখে। জন্মগতভাবে চোখের সমস্যা নিয়ে ২৪ বছর অতিবাহিত করার পর আবদুল মতিনের চোখের কর্নিয়ায় জীবনের ছন্দ ফিরে এসেছে রেশমা নাসরিনের। পৃথিবীর আলো দেখতে পেয়ে প্রতি বছর ভাষাসৈনিক আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মিলাদ, আলোচনা ও বিশেষ দোয়া মাহফিল করে থাকেন রেশমার পরিবার ও এলাকাবাসী। রেশমা নাসরিন এ সময় গভীরভাবে স্মরণ করেন ওই মহান ব্যক্তিকে।

রেশমা নাসরিন জানান, জন্মের পর আমার চোখের সমস্যা দেখা দেয়। আট বছর বয়স থেকে সমস্যা প্রকট হতে থাকে। অভাবের সংসারে চোখের সমস্যা নিয়ে আমি পড়াশোনা চালিয়ে যাই। ২০১৩ সালে ধামরাই সরকারি কলেজ থেকে স্নাতক শেষ করে মাস্টার্সে ভর্তি হই। ওই বছর আমার চোখের আলো পুরোপুরি নিভে যায়। দিশেহারা হয়ে আমি চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ঘুরতে থাকি। একপর্যায়ে ঢাকার সেন্ট্রাল চক্ষু হাসপাতালের একদল চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আমাকে কর্নিয়া প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু ব্যয়বহুল এ কাজটি আমার পরিবারের পক্ষে করা মোটেও সম্ভব ছিল না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালের ৮ অক্টোবর মারা যান ভাষাসৈনিক আবদুল মতিন। গণমাধ্যমের সুবাদে রেশমা আবদুল মতিনের কর্নিয়া দানের বিষয়টি জানতে পারেন। সেই দিনই তিনি যোগাযোগ করেন সন্ধানীর চক্ষু হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে। তারা তাকে পরদিন সেখানে যেতে বলেন। ৯ অক্টোবর বিকাল ৪টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে সৈনিক আবদুল মতিনের চোখের কর্নিয়া রেশমার চোখে স্থাপন করা হয়। এতে তার খরচ হয় মাত্র ১৫ হাজার টাকা। সুন্দর পৃথিবীটাকে দেখতে পেরে আনন্দে ভরে উঠে রেশমার মন। বর্তমানে রেশমা মেয়ে জান্নাতুল ফেরদৌস ও ছেলে রায়হান বিন আয়ানকে নিয়ে ভালো আছেন। ছেলেমেয়েকে মানুষ করার সঙ্গে রেশমা আবার নিজ গ্রাম শিয়ালকোলে একটি কমিউনিটি ক্লিনিকে চাকরি করে অসহায় মানুষের সহযোগিতা করেন। রেশমা নাসরিন পেশায় সুয়াপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী।

এ ব্যাপারে রেশমার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক বলেন, মহান আল্লাহর কাছে দোয়া করি ভাষাসৈনিক আব্দুল মতিনকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। কারণ আজ আমার মেয়ে রেশমা চোখের আলো ফিরে পেয়েছে ভাষাসৈনিক আব্দুল মতিনের চোখের কর্নিয়া দিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION