1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
যাত্রীবাহী বাসের চাঁপায় মোটরসাইকেল আরোহী দুইস্কুল ছাত্র নিহত - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই গ্যাসের মূল্যবৃদ্ধি: তথ্য উপদেষ্টা শ্রমিকের ছদ্মবেশে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ বাউফলে নিজ কার্যালয়ে বসেন না স্যানিটারি ইন্সপেক্টর, সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ দাম বাড়লো এলপিজির নভেম্বরের প্রথম দিনেই রেমিট্যান্স এলো ২২ কোটি ডলার তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী আ.লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী

যাত্রীবাহী বাসের চাঁপায় মোটরসাইকেল আরোহী দুইস্কুল ছাত্র নিহত

  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৫১৩ জন পঠিত

বিশ্বজিত সরকার, গৌরনদী: বরিশালের গৌরনদীতে করোনা ভ্যাকসিন নিতে যাওয়ার পথে বুধবার সকালে যাত্রীবাহী বাসের চাঁপায় মোঃ অন্তর বেপারী (১৫) ও মোঃ রেদোয়ান ফকির (১৫) নামের দুই মোটরসাইকেল আরোহী দশম শ্রেনীর স্কুলছাত্র নিহত হয়েছে।

এ সময় মোঃ কাইয়ুম হোসেন (১৫) নামের তাদের অপর সহপাঠি গুরুতর আহত হয়েছে। আহতকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানা ও গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশন সুত্রে জানা গেছে, উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর তিন ছাত্র মোঃ অন্তর বেপারী (১৫) মোঃ রেদোয়ান ফকির (১৫) ও কাইয়ুম হোসেন (১৫) মিলে করোনা ভ্যাকসিন নেয়ার জন্য বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল মেট্রো ল ১১-৩৯৫৩ নম্বরের একটি মোটরসাইকেল যোগে বার্থী বাজার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হয়।

তাদের বহনকারী মোটরসাইকেলটি বরিশাল-ঢাকা মহাসড়ক ধরে বার্থী কলেজের সামনে পৌছলে বরগুনা জেলা সদর থেকে বন্দর নগরী চট্রগ্রামের উদ্দেশে ছেড়ে আসা চট্রমেট্রো ব ১১-১২৫১ নম্বরের বলেশ্বর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাঁপা দেয়।

গুরুতর আহত অবস্থায় গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে তাদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে দ্রæত তাদেরকে নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকগন তখন মোটর সাইকেলটির চালক দশম শ্রেনীর স্কুলছাত্র অন্তর বেপারী ও মোঃ রেদোয়ান ফকির কে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত তাদের কাইয়ুম হোসেনকে মুমুর্ষ অবস্থায় সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকগন জানিয়েছেন তার অবস্থাও আশংকাজনক।

গৌরনদী হাইওয়ে থানার সেকেন্ড অফিসার সার্জেন্ট মোঃ মাহাবুবুর রহমান উজ্জল জানান, পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েররের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION