1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশের বাজারে আসছে ফাইজারের অ্যান্টি-কোভিড ট্যাবলেট - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

দেশের বাজারে আসছে ফাইজারের অ্যান্টি-কোভিড ট্যাবলেট

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৪১৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজারের তৈরি মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিড বাজারে আনার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। দেশীয় বাজারে ওষুধটির নাম দেওয়া হয়েছে ‘জুপিটাভির’।

বুধবার (১৯ জানুয়ারি) ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের মিডিয়া কলসালটেন্ট জাহিদ রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে কোম্পানিটি দাবি করেছে, উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যু প্রতিরোধে ফাইজারের এ ওষুধটি প্রায় ৯০% কার্যকর। সাম্প্রতিক গবেষণার তথ্য অনুযায়ী ওষুধটি করোনাভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া ধরন ওমিক্রনের বিরুদ্ধেও কার্যকর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জুপিটাভির’ ব্র্যান্ড নামে ওষুধটি ইতোমধ্যেই বাজারজাত শুরু করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রাপ্তবয়স্ক এবং ১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের মৃদু থেকে মাঝারি কোভিড-১৯ সংক্রমণের চিকিৎসার জন্য ওষুধটির জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ)।

এর আগে গত বছরের ২২ ডিসেম্বর ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএস এফডিএ) কোভিড-১৯ চিকিৎসার জন্য মুখে খাওয়ার ওষুধ জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।

জুপিটাভিরে দুই ধরনের ওষুধ রয়েছে; নির্মাট্রেলভির এবং রিটোনাভির। নির্মাট্রেলভিরের সাথে অবশ্যই রিটোনাভির সেবন করতে হবে।

নির্মাট্রেলভিরের দুইটি ট্যাবলেট এবং রিটোনাভিরের একটি ট্যাবলেট এক সঙ্গে দিনে দুইবার করে মোট পাঁচ দিন সেবন করতে হবে। জুপিটাভির শুধুমাত্র চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করতে হবে এবং কোভিড-১৯ শনাক্তের পর যত দ্রুত সম্ভব এবং লক্ষণ শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যে জুপিটাভির সেবন শুরু করলে কার্যকর ফল পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION