1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে বগুড়ায় পুলিশের সমাবেশ - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে বগুড়ায় পুলিশের সমাবেশ

  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪৯৭ জন পঠিত
বগুড়া প্রতিনিধিঃ  মোঃ সবুজ মিয়া,
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে  বগুড়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে শহরের খোকন পার্কে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন বিট এলাকার দুই হাজার সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।  অংশগ্রহণকারীগণ ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান।সমাবেশে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট সালাউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের বগুড়া জেলার সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, টিএমএমএস এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন, সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন।বগুড়া বারের সভাপতি এডভোকেট গোলাম ফারুক, বগুড়া মহিলা ও শিশু অধিদপ্তরের উপ পরিচালক শহিদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ বগুড়ার  পিপি নরেশ চন্দ্র মূখার্জী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, মালতীনগর বকশীবাজার এলাহি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন,পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু এবং শিক্ষার্থীদের পক্ষে মৌ মনি। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION