1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে ৭নং উরফি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা - Bangladesh Khabor
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার অর্পিত সম্পত্তির কোটি টাকার ক্ষতিপূরণ কাণ্ডে প্রশ্ন; তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড সোনারগাঁয়ে ৩২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন; দখলমুক্ত হবে সব খাল : ডিসি আরিফ মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বঙ্গবন্ধুর সমাধিতে ৭নং উরফি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৬৫৩ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার ৭নং উরফি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনির গাজী।

শনিবার (৮ জানুয়ারি) বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি নবনির্বাচিত সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উরফি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কবির গাজী, ব্যবসায়ী হিজবুল গাজী, উরফি ইউনিয়ন আ. লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান আব্দুল ওহাব রাঙ্গু গাজীর কনিষ্ঠ পুত্র হাসান গাজী,
নবনির্বাচিত সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য সহ তার বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে তিনি মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION