1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে গণফোরাম মনোনীত প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৫০১ জন পঠিত
বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া,
বগুড়ায় সেপ্টেম্বর মাসের কার্যসম্পাদনের ভিত্তিতে পাঁচ ক্যাটাগরিতে এবার ৩০ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে মাসিক কল্যাণ এবং অপরাধ সভায় বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তাদের পুরষ্কৃত করেন। ‘চৌকস কার্য সম্পাদন’,‘শ্রেষ্ঠ আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী’,‘গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী’ ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী’, এবং ‘চৌকস নারী হেল্প ডেস্ক কর্মকর্তা ’-এই  পাঁচ  ক্যাটাগরিতে সেরা পুলিশ সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট , নগদ অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।বগুড়ায় পুলিশের মিডিয়া বিভাগের প্রধান এবং অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ওই পাঁচ ক্যাটাগরিতে কনস্টেবল, এএসআই, এসআই, ইন্সপেক্টর এবং সার্কেল অফিসারদেরদের পুরষ্কারের জন্য নির্বাচিত করা হয়। চৌকস কার্য সম্পাদনকারী ক্যাটাগরিতে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও নন্দীগ্রাম সার্কেলের সহকারি পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি এস এম বদিউজ্জামান, সদর থানার ওসি হুমায়ুন কবীর ও জেলা গোয়েন্দার ওসি আছলাম আলী। এছাড়া এই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন যথাক্রমে- সদর থানার বেদার উদ্দিন, সারিয়াকান্দি থানার মাহমুদুর রহমান এবং শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের মাহবুবুর রহমান। শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন  যথাক্রমে সদর পুলিশ ফাঁড়ির আলমাস আলী, ধুনট থানার রায়হায় সোবহান, সদর থানার আব্দুস সালাম, ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এটিএসআই সাজ্জাদ হোসেন এবং জেলা বিশেষ শাখার কনস্টেবল তৌহিদ আজিজ। শ্রেষ্ঠ আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী হিসেবে পুরস্কার পেয়েছেন জেলা গোয়েন্দা শাখার  এসআই ইনামুল ইসলাম। মামলার রহস্য উদঘাটনকারী হিসেবে পুরস্কার পেয়েছেন সোনাতলা থানার ইন্সপেক্টর(তদন্ত)  জাহিদুল ইসলাম এবং শিবগঞ্জ থানার ইন্সপেক্টর(তদন্ত) ছানোয়ার হোসেন।  শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে পুরস্কার পেয়েছেন জেলা গোয়েন্দা শাখার  এসআই সাইফুল ইসলাম। ‘চৌকস নারী হেল্প ডেস্ক কর্মকর্তা’ ক্যাটাগরিতে যথাক্রমে সদর থানার এসআই রোজিনা খাতুন এবং সোনাতলা থানার এসআই চায়না বেগম।

সভায় পুলিশ বাহিনীর আরও ১০ সদস্যকে অর্থ পুরস্কারে পুরস্কৃত করা হয়। তারা হলেনঃ এসআই দের মধ্যে যথাক্রমে- সোনাতলা থানার সোহেল রানা, সদর থানার জহুরুল ইসলাম, গাবতলী মডেল থানার শামীম আহম্মেদ এবং শেরপুর থানার মোস্তাফিজুর রহমান-২।
এএসআই দের মধ্যে যথাক্রমে- সদর থানার আব্দুস সালাম, ডন কংকন বর্মন, ইলিয়াস হোসেন, গাবতলী মডেল থানার আব্দুল আউয়াল, ধুনট থানার আতিকুর রহমান এবং ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এটিএসআই সাজ্জাদ হোসেন। এছাড়াও ঐ সভায় বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে সদ্য অবসরে যাওয়া ১০ জন পুলিশ সদস্যকে বিদায়ী সম্মাননা দেয়া হয়। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল থানার ওসি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION