1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সিরাজগঞ্জে সংঘর্ষের মামলায় বিএনপির ২ নেতাসহ গ্রেফতার ৪ - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জঙ্গি আছে এটা শূন্যে আনার চেষ্টা করবে সরকার: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‎বিরামপুরে ল‍্যাম্ব এর প্রকল্প অবহিতকরণ সভা ‎ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল

সিরাজগঞ্জে সংঘর্ষের মামলায় বিএনপির ২ নেতাসহ গ্রেফতার ৪

  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৬৩৬ জন পঠিত

সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় জেলা বিএনপির সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেফতার করছে পুলিশ।

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের কয়েকটি মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, বিএনপিকর্মী রেজাউল করিম ও ইমন বাশার।

ডিবির ওসি শ্যামল কুমার দত্ত বলেন, ‘গ্রেফতাররা ৩০ ডিসেম্বর সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি। রোববার (২ জানুয়ারি) সকালে তাদের আদালতে হাজির করা হবে।’

সংঘর্ষের ঘটনায় করা মামলার অন্য আসামিদের গ্রেফতারেও অভিযান চালানো হচ্ছে বলে জানান ডিবির ওসি।

বৃহস্পতবিার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা সমাবেশে মিছিল নিয়ে আসার সময় বিএনপির কর্মীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৭০ জন আহত হন।

এ ঘটনায় বিএনপির ৭৫০ জন নেতাকর্মীকে আসামি করে চারটি মামলা দায়ের হয়। এরমধ্যে তিনটি মামলা করা হয় পুলিশের পক্ষ থেকে। অন্য মামলার বাদী আওয়ামী লীগের একজন কর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION