1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সিরাজগঞ্জে লাল ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষক - Bangladesh Khabor
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার অর্পিত সম্পত্তির কোটি টাকার ক্ষতিপূরণ কাণ্ডে প্রশ্ন; তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড সোনারগাঁয়ে ৩২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন; দখলমুক্ত হবে সব খাল : ডিসি আরিফ মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

সিরাজগঞ্জে লাল ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষক

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৭৮২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জে লাল ভুট্টা (স্ট্রবেরি জাতের) চাষে ভালো ফলন হয়েছে। পুষ্টিগুণ সমৃদ্ধ এই ভুট্টা চাষে কৃষকদের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদী বেষ্টিত কাওয়াকোলা ইউনিয়নের ভুতমা চরে কৃষক আব্দুস সাত্তার প্রথম বারের মতো সম্পূর্ণ নতুন জাতের স্ট্রবেরি ভুট্টার চাষ করেছেন। তিনি জানান, এই ভুট্টার গাছ ৬-৮ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এই ভুট্টা দেখতে লাল রঙের। দেশে প্রচলিত অন্য জাতের চাইতে ৩০ দিন আগে এর ফসল সংগ্রহ করা যায়।

বিঘাপ্রতি ফলন হয়েছে ২০ মণ। চাষ করতে বিঘাপ্র্রতি খরচ হয়েছে প্রায় ১৬ হাজার টাকা। এর দাম অন্য সাধারণ ভুট্টার তুলানায় বেশি হওয়ায় স্থানীয় কৃষক এর প্রতি আগ্রহী হয়ে উঠেছে। আগাম ও রোগপ্রতিরোধক্ষমতা বেশি হওয়ায় এলাকার কৃষক এই ভুট্টা চাষে আগ্রহী বলে তিনি জানান। প্রতিদিনই এই নতুন জাতের উজ্জ্বল লাল রঙের ভুট্টা দেখতে শহর থেকে অনেকে আসছেন।

ভুতমার চরের কৃষক আব্দুল মোতালেব বলেন, আমরা এই ভুট্টা আগে কখনো দেখিনি। এত সুন্দর রং যা সহজেই পছন্দ হয়। আগামী বছর আমি এই ভুট্টার চাষ করব।

বর্নি গ্রামের কৃষক আব্দুর রশিদ বলেন, আমরা প্রথমে ধরে নিয়েছিলাম এর তেমন ফলন হবে না। দোটানায় ছিলাম কিন্তু এখন ফলন দেখে আমরাও আশাবাদী। আগামী বছর আমি নিজেই এই ভুট্টার চাষ করব বলে ঠিক করেছি। এই জাতের ভুট্টার ফলন আগাম হয়। আর বেশি পরিমাণ ফলন হওয়ায় আমার অনেক পছন্দ হয়েছে।

এ ব্যাপারে কাজী সিডস এর ব্যবস্থাপনা পরিচালক কাজী সোহেল রানা জানান, চীন থেকে এই ভুট্টাবীজ আমদানি করা হয়েছে। স্নায়ুতন্ত্রের ক্ষতির বিপরীতে যুক্ত হয়েছে এবং এটি ডায়াবেটিসের প্রভাবকেও বিপরীত করতে পারে। সাধারণ সাদা বা হলুদ ভুট্টার তুলনায় লাল ভুট্টায় ৩৫০ শতাংশ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। স্ট্রবেরি ভুট্টাটি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে। কাজী সিডস উক্ত বীজের পরীক্ষামূলক চাষ শুরু করেছে।

তিনি আরও বলেন, যেহেতু এই ফসলের অনেক স্বাস্থ্য উপকারিতা আছে তাই সরকার এটার চাষ সম্প্রসারণে উদ্যোগ নেবে বলে আমরা আশাবাদী।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোস্তম আলী জানান, ভুট্টার এই জাতটি সম্পূর্ণ নতুন। এটি চীন থেকে আনা হয়েছে। এর আগে এখানে এই জাতের ভুট্টা চাষ হয়নি। স্থানীয় কৃষি বিভাগ থেকে চাষিদের পরামর্শ দেওয়া হয়েছে। নতুন এই ভুট্টার ফলনও ভালো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION