1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টিসিবির কার্ড দিতে টাকা নিচ্ছেন নারী কাউন্সিলর! - Bangladesh Khabor
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার অর্পিত সম্পত্তির কোটি টাকার ক্ষতিপূরণ কাণ্ডে প্রশ্ন; তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড সোনারগাঁয়ে ৩২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন; দখলমুক্ত হবে সব খাল : ডিসি আরিফ মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

টিসিবির কার্ড দিতে টাকা নিচ্ছেন নারী কাউন্সিলর!

  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৭৩১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: কম দামে টিসিবির পণ্য পেতে কার্ড তৈরিতে জনপ্রতি ২০০ টাকা করে নেয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর মোছা. মীরা বেগমের বিরুদ্ধে। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরের দিকে এ-সংক্রান্ত ৩০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

মীরা বেগম পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর।

ভিডিওতে ভুক্তভোগীদের বলতে শোনা যায়, টিসিবির কার্ড করে দিতে কাউন্সিলর মীরা বেগম তাদের কাছ থেকে ২০০ টাকা করে নিয়েছেন।

সিরাজগঞ্জ পৌরসভা সূত্রে জানা যায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভা থেকে তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এজন্য ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে দুই হাজার ১০০ জনের তালিকা তৈরি করা হয়েছে। তালিকা তৈরির দ্বায়িত্ব পেয়েছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা।

১২ নম্বর ওয়ার্ডের হাওয়া বেগম, জোসনা বেগম, আসিয়া খাতুনসহ কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, টিসিবির কার্ড করে দেওয়ার কথা বলে কাউন্সিলর মীরা বেগম আমাদের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে নিয়েছেন।

সরকার এসব কার্ড বিনামূল্যে দিচ্ছে জানানো হলে ভুক্তভোগীরা বলেন, পরে আমরা জানতে পারি সরকার আমাদের এই কার্ড বিনামূল্যে দিয়েছে। তবে আমাদের এলাকার কাউন্সিলর টাকা চেয়েছেন। আমরা দিয়ে দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে সংরক্ষিত নারী কাউন্সিলর মীরা বেগম বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। মহিলাদের দিয়ে এমন ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমার সম্মানহানি করতে এমন কথা বলা হচ্ছে।

সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্ত বলেন, টিসিবির পণ্যের তালিকা ও কার্ড তৈরির জন্য টাকা নেয়া অন্যায়। কাউন্সিলর মীরা যদি টাকা নিয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টিসিবির পণ্য বিক্রি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাশুকাতে রাব্বি বলেন, টিসিবির পণ্য বিক্রির জন্য ক্রেতার তালিকা তৈরিতে অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। অবৈধভাবে অর্থ আদায় করা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION