1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সূর্যমুখী ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ - Bangladesh Khabor
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার অর্পিত সম্পত্তির কোটি টাকার ক্ষতিপূরণ কাণ্ডে প্রশ্ন; তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড সোনারগাঁয়ে ৩২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন; দখলমুক্ত হবে সব খাল : ডিসি আরিফ মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

সূর্যমুখী ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ

  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৯৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: সিরাজগঞ্জে এবার সূর্যমূখী ফুলের চাষাবাদ বাম্পার ফলন হয়েছে। এ ফুলের সমারোহ এখন মাঠে মাঠে ছেয়ে গেছে। এমন ফুলের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছে ফুল প্রেমীরা। এ ফুল ও তেলবীজের দামও বাজারে ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ২৬৪ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছে কৃষকেরা।

এ চাষাবাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় সাড়ে ৩শ’ মেট্রিক টন। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষককে সূর্যমূখী বীজ বিতরণ করা হয়। এ বীজ বপনের পর ফুল ও তেল সংগ্রহ করতে প্রায় ৩ মাস সময় লাগে। খরচ কম ও দাম ভালো থাকায় এ চাষাবাদে ঝুঁকে পড়েছে কৃষকেরা। লাভজনক এ চাষাবাদে এখন সফলতা পাচ্ছে কৃষকরা।

এ সূর্যমুখীর বীজ দ্বারা তৈরি তেল চর্বিবিহীন এবং হৃদরোগীদের জন্য অনেক উপকারী। এ ফুল ও তেল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। বাজারে এখন ১ লিটার সূর্যমূখী তেল ২০০ টাকা থেকে আড়াইশ টাকায় বিক্রি হচ্ছে এবং প্রতি কেজি বীজ বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১০০ টাকায়। এছাড়া সূর্যমূখী ফুল ১৬ ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারি ও ২৬ মার্চসহ বিভিন্ন অনুষ্ঠানে ফুলের চাহিদাও দ্বিগুণ। এ ফুলের চাষাবাদ জেলার তাড়াশ, উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে বেশি হয়েছে।

স্থানীয় কৃষকরা বলছেন, বিশেষ করে পতিত জমিতে এ চাষাবাদ ভালো হয়ে থাকে। এ চাষাবাদে ঝুঁকি ও খরচ কম এবং লাভ বেশি। সরকারের আরো সহযোগীতা পেলে এ চাষাবাদ রবি ফসল হিসেবে গণ্য হবে এবং লাভবান হবে কৃষকেরা।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আ জা মু আহসান শহীদ সরকার বলেন, এ জেলার বিভিন্ন স্থানে সূর্যমুখী চাষাবাদের উপযোগী। আবহাওয়া অনুকূলে থাকায় চাষাবাদে এবার বাম্পার ফলন হয়েছে এবং কৃষকেরা দামও ভালো পাচ্ছেন। এ ফসল চাষে কৃষকদের সহযোগিতা দেওয়া হয়েছে এবং প্লটেও এ সূর্যমূখী ফসল চাষে কৃষককে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION