1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচনের ৬দিন পর কেন্দ্রে মিললো ব্যালট বাক্স - Bangladesh Khabor
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার অর্পিত সম্পত্তির কোটি টাকার ক্ষতিপূরণ কাণ্ডে প্রশ্ন; তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড সোনারগাঁয়ে ৩২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন; দখলমুক্ত হবে সব খাল : ডিসি আরিফ মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

নির্বাচনের ৬দিন পর কেন্দ্রে মিললো ব্যালট বাক্স

  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৪৮০ জন পঠিত

কোটালীপাড়া প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠানের ৬ দিন পর কেন্দ্রে পাওয়া গেল ব্যালট বাক্স। খবর পেয়ে ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার বাক্সটি নিতে আসলে উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরবর্তীতে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রিসাইডিং অফিসারকে উদ্ধার করে নিয়ে আসে।

জানা গেছে, গত ২৬ ডিসেম্বর কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ৬ দিন পর প্রধান শিক্ষক চিন্ময় বসু বিদ্যালয়টির অফিস কক্ষ খুলে ব্যালট বাক্সটি দেখতে পেয়ে স্থানীয় জনগণকে জানালে পরাজিত মেম্বার প্রার্থীদের লোকজন বিদ্যালয় চত্বরে এসে জড়ো হন।

এদিকে এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তুষার মধু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাই নির্বাচনের দিনে শুধুমাত্র মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন ৬নং ওয়ার্ডের কাচারীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিসাইডিং অফিসার ছিলেন উপজেলার কাজী মন্টু কলেজের প্রভাষক প্রভাষ চন্দ্র মণ্ডল।

এ নির্বাচনে ৬নং ওয়ার্ডে সাধারণ মেম্বার পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে নুরুল হক হাওলাদার ৪৬৯ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফারুক বেপারী পেয়েছেন ৪০৯ ভোট।

পরাজিত প্রার্থী মো. ফারুক বেপারী বলেন, প্রিসাইডিং অফিসার প্রভাষ চন্দ্র মণ্ডল আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল হক হাওলাদারের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে আমাকে পরাজিত করেছেন। আমি এ ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহণের দাবি জানাচ্ছি।

এ ঘটনায় প্রিসাইডিং অফিসার প্রভাষ চন্দ্র মণ্ডলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি কারো কাছে প্রভাবিত না হয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করেছি। এই ভোটে নুরুল হক হাওলাদার মেম্বার নির্বাচিত হয়েছেন। আমি ভোট কেন্দ্রে ৬টি ব্যালট বাক্স এনেছিলাম। ভোট গণনা শেষে চলে যাওয়ার সময় বিদ্যালয়ের অফিস কক্ষে একটি বাক্স ভুলে থেকে যায়। এ বাক্সটি আজকে নিতে গেলে পরাজিত মেম্বারের লোকজন আমাকে মারধর করেন।

জয়ী মেম্বার নুরুল হক হাওলাদার বলেন, গত ২৬ ডিসেম্বর কান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাচারীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ ভোটে আমি জয়লাভ করেছি। আমি টাকা-পয়সা দিয়ে কাউকে প্রভাবিত করিনি।

কোটালীপাড়া থানার এসআই আব্দুল করিম বলেন, কাচারীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রিসাইডিং অফিসার প্রভাষ চন্দ্র মণ্ডল ও একটি ব্যালট বাক্স উদ্ধার করে রিটানিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার নিটুল রায়ের কাছে পৌঁছে দিয়েছি।

এ বিষয়ে রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার নিটুল রায় কোনো মন্তব্য করতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION