1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বছরের প্রথম দিনে করোনার সাড়ে ৩ কোটি টিকার বড় কর্মসূচি - Bangladesh Khabor
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান পদ্মা ব্যারেজও হবে, দ্বিতীয় পদ্মা সেতুও দরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী রূপগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালী ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ মঞ্চে নয়, নেতাকর্মীদের সারিতে বসে মতবিনিময় করলেন শিক্ষামন্ত্রী মন্ত্রীদের ১০ লাখ এমপিদের ৫ লাখ টাকা বেতনের প্রস্তাব প্রতিমন্ত্রীর ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

বছরের প্রথম দিনে করোনার সাড়ে ৩ কোটি টিকার বড় কর্মসূচি

  • Update Time : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৪৭৬ জন পঠিত

ডেস্ক রিপোর্টঃ নতুন বছরের প্রথম দিন শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি। এর আওতায় থাকছে সাড়ে ৩ কোটি মানুষ। প্রতি কেন্দ্রে দিনে টিকা পাবেন ৩০০ জন। লক্ষ্যমাত্রা পূরণে এবার টিকা না নেয়াদের তালিকা হবে। নিবন্ধন-এনআইডি না থাকলে, মোবাইল নম্বর দিয়েও টিকা নেয়া যাবে।

২৭ জানুয়ারি থেকে এ পর্যন্ত ১১ মাসে করোনার টিকা পেয়েছেন ৭ কোটি ২৩ লাখ মানুষ। তবে সরকার টিকা দিতে চায় লক্ষ্যমাত্রার ৭০ ভাগ ১১ কোটি ৪০ লাখ মানুষকে। সে হিসাবে টিকার বাইরে আছে ৪ কোটি।

সে লক্ষ্যপূরণে সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে শনিবার। এ কাজে সারা দেশে ১ লাখ ১০ হাজার ৬৬৪ কেন্দ্র, কর্মী সাড়ে ৫ লাখ। আর এবারই শিশুরদের জন্য থাকা কেন্দ্র থেকে দেয়া হবে করোনা টিকা। প্রতি কেন্দ্রে দিনে পাবেন ৩০০ জন।

এছাড়া প্রশাসন-জনপ্রতিনিধির সহায়তায় তালিকা হবে টিকা না পাওয়া ব্যক্তিদের। সচেতনতা তৈরিতে মসজিদের মাইকেও চলবে প্রচার। জাতীয় পরিচয়পত্র না থাকলে, মোবাইল নম্বর দিয়েও নেয়া যাবে টিকা।

এই কর্মসূচিতে মিলবে সিনোফার্ম, সিনোভ্যাক ও অক্সফোর্ডের টিকা। সিনোফার্ম, সিনোভ্যাকের টিকা নেয়া ব্যক্তিরা এক মাস ও অক্সফোর্ডের টিকা নেয়ারা দুই মাস পর একই কেন্দ্রে পাবেন দ্বিতীয় ডোজ।

দেশে এ পর্যন্ত করোনার টিকা এসেছে ২১ কোটি। সরকারের হাতে মজুদ আছে ৯ কোটি ২৩ লাখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION