1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ফার্মেসিতে ট্যাপেন্টা বিক্রি, ক্রেতা সেজে ধরল র‌্যাব - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

জয়পুরহাটে ফার্মেসিতে ট্যাপেন্টা বিক্রি, ক্রেতা সেজে ধরল র‌্যাব

  • Update Time : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৪৬২ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
ফার্মেসিতে ট্যাপেন্টা বিক্রি, ক্রেতা সেজে ধরল র‌্যাব
ফার্মেসিতে ওষুধের পাশাপাশি মাদক ট্যাপেন্টা বিক্রি করছিলেন সাইফুল ইসলাম (৫০)। ক্রেতা সেজে সেই ফার্মেসিতে ট্যাপেন্টা কিনতে গিয়েছিলেন র‌্যাবের এক সদস্য। ফার্মেসিতে গিয়ে দরদাম মিটিয়ে দোকানদার মাদক বের করতেই হাতেনাতে ধরা খেলেন সাইফুল। ভেস্তে যায় তার টাপেন্টা বিক্রি। গ্রেফতার করা হয় সাইফুলকে।
শুক্রবার (৩ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে জয়পুরহাট জেলার কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারের একটি ফার্মেসিতে এ ঘটনা ঘটে। ওই ফার্মেসি থেকে ৩৮০ পিস টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব।
গ্রেফতার সাইফুল ইসলাম কালাই উপজেলার উদয়পুর কড়মকা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির সাংবাদিকে  বলেন, ফার্মেসি থেকে আমদানি নিষিদ্ধ মাদক ট্যাপেন্টা ট্যাবলেট বিক্রয় করা হচ্ছে। এমন সংবাদে বিশেষ অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব মাদক উঠতিবয়সী তরুণদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তার বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION