1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জন্মের পর থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

জন্মের পর থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র

  • Update Time : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩৭৮ জন পঠিত

১৮ নয়, এখন থেকে সরকার শূন্য বয়স থেকেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চালুর পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনতে কিছু আইনি জটিলতা আছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আগে যারা ভোটার তাদেরই কেবল এনআইডি দেওয়া হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শূন্য বয়স থেকে (জন্মের পর) এনআইডি চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সে দায়িত্ব দিয়েছেন তিনি। তবে এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আসার ব্যাপারে কিছু আইনি জটিলতা আছে। সেটা দেখার জন্য আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় আইনগত দিক যাচাই-বাছাই করে দেখছে।

তিনি বলেন, আমাদের পরিকল্পনা চলছে, কীভাবে সুষ্ঠুভাবে এটাকে এগিয়ে নিয়ে যাব। হয়ত আরও কিছু দিন সময় লাগবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION