1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশ বেচে তো ক্ষমতায় আসবো না: প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেফতার ৬ জন রিমান্ডে সোনারগাঁয়ে ১টি চুনা কারখানা ধ্বংস ও ১৬শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান জয়পুরহাটের হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রূপগঞ্জে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৮ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থী ঠিক করেনি বিএনপি: চিফ হুইপ

দেশ বেচে তো ক্ষমতায় আসবো না: প্রধানমন্ত্রী

  • Update Time : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৪১৬ জন পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গ্যাস বিক্রির মুচলেকা দেইনি বলে দুটি বৃহৎ প্রতিবেশী দেশ ২০০১-এ ক্ষমতায় আসতে দেয়নি। দেশ বেচে তো ক্ষমতায় আসবো না। আমার কথা হচ্ছে- নিজেদের চাহিদা মিটিয়ে পরে বিক্রি করবো।’

প্রধানমন্ত্রী শনিবার (১৬ অক্টোবর) ‘বিশ্ব খাদ্য দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেরা খাদ্য উৎপাদন করে চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানি করবো। অর্থ উপার্জন করবো। এটা আমরা পারি, পারবো। উৎপাদনের পাশাপাশি খাদ্যের মানও ঠিক রাখতে হবে।’

তিনি বলেন, ‘সার-বীজ কৃষকের হাতের নাগালে পৌঁছে দিয়েছি। অথচ এ সার চাইতে গিয়ে আন্দোলন করায় ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেছে খালেদা জিয়ার সরকার। বিদ্যুৎ চাওয়ায় নয়জনকে হত্যা করা হয়।’

সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘খাদ্যের চাহিদা পূরণে বিনা পয়সায় খাবার বিতরণ করছি। ১০ টাকায় চালের ব্যবস্থা করেছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদির মাধ্যমে মানুষের স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করছি।’

শেখ হাসিনা বলেন, ‘দেশ মঙ্গামুক্ত থাকবে। বাংলাদেশে আর কেউ যেন দুষ্কর্ম করে দুর্ভিক্ষ তৈরি করতে না পারে, সেদিকে নজর রাখতে হবে। আমরা খাদ্য নিরাপত্তা ও খাদ্য চাহিদা পূরণ নিশ্চিত করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION