1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আফগানিস্তানের মসজিদে বোমা হামলায় নিহত ৩২ - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

আফগানিস্তানের মসজিদে বোমা হামলায় নিহত ৩২

  • Update Time : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৪৬২ জন পঠিত

আফগানিস্তানের শহরের বিবি শিয়া মসজিদের ভেতরে জুমার নামাজের সময় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩২ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত জন। শুক্রবার (১৫ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের একটি শিয়া মসজিদে এ বিস্ফোরণ ঘটে। খবর আল জাজিরার।

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। একটি মসজিদের মূল দরজায়, একটি দক্ষিণ অংশে ও তৃতীয়টি অজুখানার দিকে।

হাসপাতাল সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন। আহতদের অবস্থা দেখে আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা অনেক বাড়তে পারে।

নেমাতুল্লা ওয়াফা নামে প্রাদেশিক কাউন্সিলের এক সাবেক সদস্য বলেছেন, তিনি ঘটনাস্থল থেকে অন্তত সাতটি মরদেহ ও আহত ১৩ জনকে সরিয়ে নিতে দেখেছেন।

তালেবানের বিশেষ বাহিনী মসজিদটিতে পৌঁছেছে এবং আহতদের জীবন বাঁচাতে স্থানীয়দের রক্তদানের অনুরোধ জানিয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION