1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শনাক্তের হার ২.১৬ শতাংশ, মৃত্যু আরও ৭ - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

শনাক্তের হার ২.১৬ শতাংশ, মৃত্যু আরও ৭

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৩৬০ জন পঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৩৭ জনে।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৬৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জনে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৪১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৫৬৮৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৪২ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৩৬৮ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ জন ও নারী ৪ জন। এ সময় ঢাকায় ৩, চট্টগ্রামে ২, রাজশাহীতে ১ ও খুলনায় ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যাননি।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION