1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় বাড়ির সীমানা নির্ধারনকে কেন্দ্র করে হামলা মারপিট ৩ নারী আহত - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

কোটালীপাড়ায় বাড়ির সীমানা নির্ধারনকে কেন্দ্র করে হামলা মারপিট ৩ নারী আহত

  • Update Time : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩২ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে হামলা মারপিট ভাংচুর ও চারাগাছ উটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামাল শেখের স্ত্রী সাফিয়া বেগম (৩০) জা রোজিনা বেগম ( ৩৫) ও ননদ মায়া বেগম আহত হয়। এদের মধ্যে সাফিয়া বেগম কে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে স্বজনেরা।এবং বাকিরা স্থানীয় ভাবে চিকিৎসা নেয়।

গত রবিবার বিকেলে উপজেলার মধ্য মাঝবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সরজমিনে জানা যায় – এলাকার জামাল শেখ (৫০) এর প্রতিবেশী জাফর শেখ (৪৫) সাথে বাড়ির সীমানা নির্ধারণ কে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন জাফর, মাসুম বিল্লাহ (৫০) সহ লোকজন নিয়ে অতর্কিত হামলা চালিয়ে সীমানা প্রাচীর ভাংচুর করে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা উটপাট করে নষ্ট করে ফেলে। এ সময় পুরুষ লোক বাড়ি না থাকায় নারীরা বাঁধা দিতে গেলে তাদের কে এলোপাতাড়ি মারপিট করে প্রতিপক্ষ ।

 

মায়া বেগম সাংবাদিকদের বলেন- মাসুম বিল্লাহ ও জাফর শেখ লোকজন নিয়ে সীমানা প্রাচীর ভাংচুর করে আমাদের জায়গায় লাগানো বিভিন্ন প্রজাতির শতাধিক চারাগাছ উঠিয়ে নষ্ট করে ফেলেছে, বাঁধা দিতে গেলে আমাদের মারপিট করে কানের একটি স্বর্ণের দুল ছিনিয়ে নেয় হামলাকারীরা, আমরা প্রধানমন্ত্রীর কাছে এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই ।

 

রোজিনা বেগম জানান – আমিন এর সহায়তায় দু সপ্তাহ পূর্বে জায়গা মেপে দু পক্ষকে সীমানা বুঝিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন, কিন্তু প্রতিপক্ষ তা মানে না। এ ব্যাপারে কথা বলার জন্য সাংবাদিকগণ জাফর শেখের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায় নি, পরে মাসুম বিল্লাহ এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন – নারীদের কে মারপিট করা হয় নি।

 

এ বিষয়ে রোজিনা বেগম বাদী হয়ে ৬ জন কে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে কোটালীপাড়া থানার এস আই মোস্তফা শেখ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান – একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION