1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের  ফাইনাল খেলা অনুষ্ঠিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা সোনারগাঁয়ে মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন ইকবাল হাসেন সোনারগাঁয়ে নয়াপুরে সামুরাই জাপানি ভাষা একাডেমি শুভ উদ্বোধন কোটালীপাড়ায় খাল দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের কাজে কারা অসহযোগিতা করছেন, ব্যবস্থা নিতে বলল সংসদীয় কমিটি কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জয়পুরহাটে অটো ছিনতাই করতে গিয়ে চালককে গলা কেটে হ’ত্যা বাউফলে নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: সেলিমা রহমান স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ

পাঁচবিবিতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের  ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৪৭৩ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, 
জয়পুরহাটের পাঁচবিবিতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আয়মা জামালপুর ফুটবল ক্লাবের আয়োজনে রোববার বিকাল সাড়ে ৪টায় অনুষ্টিত উক্ত ফাইনাল খেলার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে আয়মারসুলপুর ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম বেনুর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।
অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন, দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু সাঈদ আল মাহবুব চন্দন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক মিন্নুর, আয়মারসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম মোত্তালেব দুলাল, সাধারণ সম্পাদক আতাউল গণি ওসমানী, হাজি মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলম, রসলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, কড়িয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল আনিছুর রহমান, মালিদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন,
রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেবব সরকার, জয়পুরহাট জি এন্ড উচ্চ বিদ্যালেয় সহকারী শিক্ষক মালেকুল ইসলাম, আয়মারসুলপুর ইউপির প্যানেল চেয়ারম্যান ও ৮নং  ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক সাবু, ইউপি সদস্য মুশফিকুর রহমান, গনেশ পান্ডে, আকলিমা, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম,জয়পুরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদিক ইবনে জাহিদ মুন, আশার আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল আজিজ রাজু প্রমুখ।
খেলায় দোগাছী ফুটবল একাদশ ১-০ গোলে পাহাড়পুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। প্রধান অতিথি চ্যাম্পিয়ন একটি গরু ও পরাজিত দলকে একটি খাসি পুরুস্কার দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION