1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় করোনা টিকা দেওয়ায় অনিয়মের অভিযোগ  - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় তারেক রহমান ও এরদোগানের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

কোটালীপাড়ায় করোনা টিকা দেওয়ায় অনিয়মের অভিযোগ 

  • Update Time : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৫০৪ জন পঠিত

স্টাফ রিপোটার, 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ( কোভিড – ১৯) করোনা টিকা দেওয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে এক স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে। গত গণ টিকা দেওয়ার দিন উপজেলার সৌলদাহ মুশুরিয়া উচ্চ বিদ্যালয় টিকা দান কেন্দ্রে এ অনিয়মের ঘটনা ঘটে। 
সরজমিনে জানা যায়, সরকার  নির্ধারিত বয়সের বিধি-বিধান উপেক্ষা করে এলাকার নির্মল সরকারের ছেলে বিপুল সরকার (২২) ও বিভাস সরকার (২১) কে রেজিষ্ট্রেশন ছাড়াই টিকা দেয় ঐ স্বাস্থ্য সহকারী। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। নাম প্রকাশ না করা শর্তে একাধিক এলাকাবাসী সাংবাদিকদের বলেন- মোটা অংকের অর্থের বিনিময়ে বিপুল ও বিভাস কে টিকা দিয়েছে সমীর।
এ ব্যাপারে কথা বলার জন্য বাড়িতে গেলে  টিকা গ্রহণকারীদের পাওয়া যায়নি। তার মা সাংবাদিকদের জানান – আমার ছেলেরা অন্যত্র থাকে,  মেম্বরের সাথে কথা বলে কায়দা  করে টীকা নিয়েছে তারা, টাকা পয়সা লাগেনি।
ইউপি সদস্য মনোরঞ্জন বালার সাথে কথা হলে তিনি বলেন – সরকার নির্ধারিত বয়স হয়নি, তবুও আমি তালিকা করে দিয়েছি, টীকা দিয়েছে সমীর ও কনক, অর্থ লেনদেনের বিষয়টি ভিত্তিহীন।
এ ব্যাপারে কথা বলার জন্য স্বাস্থ্য সহকারী সমীর রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি নানান তালবাহানা করে, পরে বলেন- আপনি কোটালীপাড়া টিএইচএ এর সাথে কথা বলেন।
এ বিষয়ে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত বৈদ্য বলেন- টাকা পয়সা লেনদেনের বিষয়টি আমার জানা নেই,   কেউ অভিযোগ করলে ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION