1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এমপির বিরুদ্ধে বিএনপির বিদ্রোহী গ্রুপের লাঠি মিছিল - Bangladesh Khabor
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান পদ্মা ব্যারেজও হবে, দ্বিতীয় পদ্মা সেতুও দরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী রূপগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালী ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ মঞ্চে নয়, নেতাকর্মীদের সারিতে বসে মতবিনিময় করলেন শিক্ষামন্ত্রী মন্ত্রীদের ১০ লাখ এমপিদের ৫ লাখ টাকা বেতনের প্রস্তাব প্রতিমন্ত্রীর ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

এমপির বিরুদ্ধে বিএনপির বিদ্রোহী গ্রুপের লাঠি মিছিল

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৬২১ জন পঠিত

বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া,

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের বিরুদ্ধে ঝাড়ু মিছিলের পর এবার লাঠি মিছিল করেছে বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা। মিছিলটি বিএনপির  দলীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলে ডিসি বাংলোর মোড়ে পুলিশ আটকে দেয়।

জানা গেছে, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ সোমবার বেলা ৩টায় দলীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন। এই সংবাদ বিদ্রোহী গ্রুপ জানতে পেরে তারাও দলীয় কার্যালয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। এনিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে জেলা বিএনপি অফিস ছাড়াও বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়। বিকেল ৪টার দিকে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ নেতাকর্মীর বহর নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। এ খবর জানতে পেরে শহরের মালতি নগর এলাকা থেকে বিদ্রোহী গ্রুপের তিন শতাধিক নেতাকর্মী হাতে লাঠি নিয়ে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের দিকে অগ্রসর হতে থাকে। মিছিলটি ডিসি বাংলোর মোড়ে পৌঁছলে পুলিশ বাঁধা দেয়। বাঁধা পেয়ে নেতা-কর্মীরা সেখানেই বিক্ষোভ সমাবেশ করে।

উল্লেখ্য, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের দেড় বছরে ২৩ জন নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা এজন্য জেলা বিএনপির আহ্বায়ক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে দায়ী করে তাকে বগুড়ায় প্রতিহত করার ঘোষণা দেয়।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, বিদ্রোহী গ্রুপ দলীয় কার্যালয়ে আসলে সহিংসতার আশঙ্কা ছিল। একারণে তাদেরকে আটকে দেওয়া হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION