1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কবিতাঃ একদিন সবাই বলে দিবে  - Bangladesh Khabor
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা সংখ্যা: জনপ্রশাসন উপদেষ্টা সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন জয়পুরহাটে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ মুকসুদপুরে গ্রামের তারকা সম্মাননা উৎসব-২০২৬ অনুষ্ঠিত গোপালগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ কুষ্টিয়ায় সংস্কৃতিমন্ত্রী জয়পুরহাটে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে এসআরবি-৫

কবিতাঃ একদিন সবাই বলে দিবে 

  • Update Time : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৭৮৬ জন পঠিত
একদিন,কুয়াশা ঘেরা ভোরে
ঘাসের ডগায় টলমলে মুক্তো ফোঁটে
 যখন রক্তিম সূর্য স্নানে,
 ঠান্ডা হাওয়ায় কাঁপুনি আসে পাঁজরে-হাড়ে,
রোদহীন সিক্ত প্রান্তরে,
ঠিক তখন সোয়েটারের নরম উল জানিয়ে দেবে,
আমি ঠিক এভাবেই
“ভালোবাসি,ভালোবাসি তোমাকে।”
কোনো এক শান্ত নিশীথে,
যখন কম্পিউটার থেকে সরাবে দুচোখ,
উষ্ণ চায়ের কাপে চুমুক খাবে,
ওই গ্লাস যেন আমারই ঠোঁট,
তোমার ওই নরম ঠোঁট ছুঁয়ে বলে দেবে,
ভালোবাসি তোমাকে।
একদিন বাসন্তি মেলায়,
হেঁটে যাবে মানুষের ভীড় ঠেলে যখন
রাস্তার পাশেই তোমার হাতের ডানে
বিচিত্র ফুলের দোকান,
তোমায় আমি একগুচ্ছ ফুল দেবোনা কখনো
বরং ফুলেরাই তোমাকে বলে দেবে,
“ভালোবাসি, ভালোবাসি তোমাকে।”
না আমি বলবনা,
একদিন, পাখিরা,ফুলেরা,বাতাসের তরঙ্গ,
তীর ছোঁয়া উদাস ঢেউ
এমনকি তোমার রুমে বারবার ডেকে ওঠা
গিরগিটিটা পর্যন্ত,ঠিক-ঠিক,ঠিক-ঠিক,
 এই পরোক্ষ শব্দে জানিয়ে দেবে,”ভালোবাসি,সত্যিই ভালোবাসি তোমাকে।”
লেখকঃপপি গাইন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION