আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ : টুঙ্গিপাড়ায় সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (ভূউপরিভাগস্থ পানি শোধনাগার প্রকল্প) এর সেবা নিশ্চিত করণের মাধ্যমে বদলে গেছে বহু বছরের চিত্র। পানি বাহিত নানা রোগে আক্রান্ত হওয়া এই এলাকায় এখন পানিবাহিত রোগ প্রায় শূন্যের কাছাকাছি।
টুঙ্গিপাড়ার অধিকাংশ জায়গায় ভৌগলিক গত কারনে স্বাভাবিক ভাবে গভীর নলকূপ স্থাপন করা সম্ভব হয়না। কিছু অগভীর নলকূপ স্থাপন করা গেলেও যার পানি পান বা ব্যবহার অনুপযোগী।ফলে নদী ও খাল বিলের অশুদ্ধ পানি ই ছিল এখানকার একমাত্র উৎস। যার ফলে সুপেয় পানির অভাবে পতিত ছিলো টুঙ্গিপাড়ার ৫ ইউনিয়ন এর প্রায অর্ধ লক্ষাধিক পরিবার।
এ পর্যন্ত উপজেলার ৫ ইউনিয়নের সুপেয় পানির চাহিদা মেটাতে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আওতায় প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে মোট ৬টি প্লান্ট স্থাপন করা হয়। তার ভেতর ২০২২-২০২৩ অর্থ বছরে নির্মিত নতুন ৪ টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করার পরে বদলে যায় এখানকার সুপেয় পানির অভাব।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও দপ্তর প্রধানের নিরলস তত্ত্বাবধায়নে ৬টি প্ল্যান্ট থেকে প্রায় ২২ হাজার নাগরিক বা সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে এই পানি বিতরণ করা হয়। প্ল্যান্ট গুলোতে দৈনিক ৩০ লাখ লিটার বিশুদ্ধ সুপেয় পানি নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করা হচ্ছে। সাড়ে ৫ হাজার পরিবার এর পানির চাহিদা মেটানোর পাশাপাশি তৈরি হয়েছে বেকারত্ব সমস্যা নিরসনের এক নতুন দিগন্ত। ৬ টি প্লান্টে সৃষ্টি হয়েছে স্থানীয় বেশ কয়েকজন শিক্ষিত তরুণদের কর্মসংস্থান ।
টুঙ্গিপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদিপ মজুমদার বলেন, মধুমতি বিধৌত এ অঞ্চলে বছরের কয়েক মাস পানি বেশ লবনাক্ত থাকে। তখন এলাকায় দেখা যায় কলেরা আমাশয় ডায়রিয়ার মত পানি বাহিত সব ব্যাধি। এই সমস্যা নিরসনে সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সুপেয় পানির চাহিদা মেটাতে ব্যাপক ভূমিকা রাখছে।
নিয়মিত বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে প্রতি গ্রাহকের কাছ থেকে (ব্যাংক লেনদেন) এর মাধ্যমে নেওয়া হয় পরিমিতি ট্যারিক (পানির বিল) । হাফ ইন্ঞ পাইপ লাইন ২৫০ টাকা ও ৩/৪ লাইন এর জন্য ৩০০ টাকা করে পানি শোধন ও সরবরাহের খরচ এবং জনবল বেতন এর পুরোটাই যোগান দেওয়া হয় গ্রাহক দের কাছ থেকে সংগৃহীত এই অর্থ থেকে ।
পানির অপর নাম জীবন। তবে বাংলাদেশের অধিকাংশ জায়গায় সুপেয় পানির অভাবে পানিবাহিত রোগে প্রতি বছর বহ সংখ্যক মানুষ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সেই সমস্যা নিরসনে নতুন আলোর মুখ দেখাতে ইতি মধ্যেই ব্যাপক ভূমিকা রাখছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্প।
ভবিষ্যতে প্রকল্পটি আরো আধুনিকায়ন করা হবে এবং পানিবাহিত রোগ প্রতিরোধ ব্যবস্থায় আরো ভূমিকা রাখবে বলে আশাবাদী গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা।
Leave a Reply