আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ : মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মহৎ উদ্যোগে গৃহীত পঞ্চবার্ষিক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এই শুভ উদ্বোধন করা হলো।
শনিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও কোটালীপাড়া পৌরসভার যৌথ আয়োজনে উপজেলা চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে বর্ণাঢ্য এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানান প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply