1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অকেজো ও নষ্ট এম্বুলেন্স দীর্ঘদিন পরে পুনরায় চালু - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অকেজো ও নষ্ট এম্বুলেন্স দীর্ঘদিন পরে পুনরায় চালু

  • Update Time : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৯৫০ জন পঠিত
দিনাজপুর জেলা প্রতিনিধিঃমোঃ সাইফুল ইসলাম,
দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিন অকেজো ও নষ্ট হয়ে পড়ে থাকা সরকারি এম্বুলেন্সটি স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের উদ্যোগে ঠিকঠাক করে রোগী পরিবহনের জন‍্য পুনরায় চালু করা হয়েছে।
 সোমবার (৫ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ‍্যামল কুমার রায়, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবদুল্লাহ আল মাহমুদ শোভন, সহকারী সার্জন ডাঃ শাহরিয়ার ফেরদৌস হিমেল, পুলিশের এস,আই হরিদাস বর্মণ, এম্বুলেন্সের চালক সহ হাসপাতালের অন‍্যান‍্য চিকিৎসক ও স্টাফের উপস্থিতিতে রোগী পরিবহনের জন‍্য এম্বুলেন্সটি সচল করে চালু করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, “দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আক্কাস আলী সহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সর সার্বিক সহযোগিতায় নষ্ট এম্বুলেন্সটি মেরামত করে রোগী পরিবহনের জন‍্য পুনরায় চালু করা হয়েছে। এতে এলাকার অস্বচ্ছল ও গরীব রোগীরা উপকৃত হবে।”
উপজেলায় করোনাকালীন জনপ্রতিনিধি ও প্রশাসন সহ অন‍্যান‍্যদের সাথে স্বাস্থ্য সম্পর্কিত লিয়াজোঁ মেইনটেইন এর দায়িত্বে থাকা সহকারী সার্জন ডাঃ শাহরিয়ার ফেরদৌস হিমেল জানান, কোভিড-১৯ করোনা ভাইরাসের বর্তমান সময়ে সরকারি এ এম্বুলেন্সটি চালু হওয়াতে উপজেলার ইমার্জেন্সী রোগীদের উন্নত চিকিৎসায় স্থানান্তরে সুফল বয়ে আনবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION