1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় ৫লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে, ৫ থেকে ১৯জুন পর্যন্ত - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে ১৮০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অনৈতিক নয়, গঠনমূলক কাজ করে দলকে শক্তিশালী করুন: রিজভী ভৈরবে যুবলীগ নেতাকে কু’পি’য়ে হ’ত্যা গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত পলাশবাড়ীতে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত   বাউফলে মাদকবিরোধী অভিযানে খোকন দফাদার গ্রেফতার স্থানীয় নির্বাচন কবে হতে পারে, জানালেন সিইসি শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত

বগুড়ায় ৫লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে, ৫ থেকে ১৯জুন পর্যন্ত

  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ১১৬৫ জন পঠিত
বগুড়া প্রতিনিধিঃ মোঃ সবুজ মিয়া
করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে এবছর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ গ্ৰহণ করেছে স্বাস্থ্য বিভাগ ।‌‌ফলে এবছর আর একযোগে একদিনে নয়, টানা ১৪ দিন খাওয়ানো হবে অতিপ্রয়োজনীয় এই ভিটামিন এ ক্যাপসুল।‌

আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ১৪ দিনব্যাপী বগুড়ায় প্রায় ৫ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ।‌ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বগুড়ায় সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এই তথ্য জানানো হয়েছে। ৩জুুন ( বৃৃৃৃহস্পতিবার) দুপুরে জেলা সিভিল সার্জনের সভাকক্ষে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন, বগুড়ার সিভিল সার্জন ডাঃ গওসুল আজিম চৌধুরী, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু ।

এছাড়াও ভিটামিন এ প্লাস ক্যাম্পপেইনের বিস্তারিত তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ হোসেন ।
ওরিয়েন্টেশন সভায় আরো জানানো হয়, আগামী ৫ জুন হতে জেলার মোট ২ হাজার ৭শত ৮৬ টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী জেলার মোট ৪ লাখ ৯৬ হাজার ৯০৪ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ক্যাপসুল খাওয়ানো হবে । এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৭ হাজার ৪৩৪ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৯ হাজার ৪৭০ জন শিশুকে লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ।

ডাঃ সামির হোসেন মিশু জানান , প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষিত কর্মি ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করবে । এছাড়াও স্বাস্থ্য বিভাগের সকল কর্মি এবং এনজিও কর্মিরা কাজ করবেন । ভিটামিন এ প্লাস হচ্ছে ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা বার্তা পৌঁছে দেয়ার একটি কার্যক্রম ।

এবছর যে লাল এবং নীল ক্যাপসুলটি খাওয়ানো হবে দুটোই দেশের গ্লোব ফার্মাসিউটিক্যালস এর তৈরি । ২০১৯ সালের তৈরি এই ক্যাপসুলের মেয়াদ আগামী ২০২২ সালের জুন পর্যন্ত রয়েছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষা নিরীক্ষার পর এসব ক্যাপসুল অনুমোদিত হয়েছে ।

তিনি আরো জানান, ১৪ দিন যাবত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি চললেও যেদিন যেদিন টিকা প্রদানের দিন নির্দিষ্ট রয়েছে , সেইদিন ক্যাপসুল খাওয়ানো বন্ধ থাকবে । এছাড়া সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে ।

সিভিল সার্জন ডাঃ গওসুল আজিম চৌধুরী আরও জানান , যথাযথ স্বাস্থ্য বিধি মেনে এবং সতর্কতার সাথে এই ক্যাপসুল খাওয়ানোর সিদ্ধান্ত হয়েছে । আর এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রচার প্রচারণা চলছে । পাশাপাশি প্রতিটি মসজিদ থেকে ঘোষণা দেয়ার জন্য জেলার ইমামদের অনুরোধ জানানো হয়েছে।

কর্মশালায় বগুড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION