1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
​কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলির অভিযোগ: এলাকায় আতঙ্ক - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত ঢাকা-সিলেট মহাসড়ক খুলছে কবে, সংসদকে জানালেন মন্ত্রী সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা

​কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলির অভিযোগ: এলাকায় আতঙ্ক

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুমন শেখ নামে এক ব্যবসায়ীর বাড়িতে ৪ রাউন্ড গুলি করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পিঞ্জুরী গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।ব্যবসায়ী সুমন শেখ জানান, সোমবার রাতে তারাবির নামাজ শেষে তিনি নিচ তলায় খাবার খাচ্ছিলেন।

এসময় দোতলায় ৪টি বিকট শব্দ শুনতে পান। উপরে গিয়ে তিনি নিজের বেডরুমের জানালার গ্লাস ভাঙা ও ৪টি ছিদ্র দেখতে পান।তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, খবর পাওয়ার পরপরই তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এটি সরাসরি আগ্নেয়াস্ত্রের গুলি নাকি গুলতি দিয়ে ছোঁড়া কিছু, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে।তদন্ত শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION