1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেফতার - Bangladesh Khabor
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

বাউফলে শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেফতার

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল  চতুর্থ শ্রেণীর ১ শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় একজনকে আটক করেছে বাউফল থানা পুলিশ।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার ৭নং বগা ইউনিয়নের বালিয়া চাঁদপাল এলাকায় এ ঘটনা ঘটেছে।

আটক লিটন পোদ্দার বগা ইউনিয়নের বালিয়া চাঁদপাল গ্রামের মোসলেম পোদ্দারের ছেলে।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি নানা বাড়ীতে থেকে বালিয়া চাঁদপাল এলাকার একটি বেসরকারী স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছেন। ঘটনার দিন দুপুর ১২টার দিকে বিদ্যালয় থেকে বাড়ীতে যাওয়ার পথে স্থানীয় লিটন পোদ্দার শিশুটিকে ফুসলাইয়া বালিয়া গ্রামের কুডু সরদারের বাড়ির বাগানের ভিতরে নিয়ে যায়। ওই সময় শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেয় লিটন পোদ্দার। শিশুটি বাড়ীতে গিয়ে বিষয়টি তার মাকে জানান। পরে তার মা ও গ্রামবাসীদের সহায়তায় লিটন পোদ্দারকে অবরুদ্ধ করে পুলিশ খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, ঘটনার সাথে আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলাও রুজু হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION