1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত ঢাকা-সিলেট মহাসড়ক খুলছে কবে, সংসদকে জানালেন মন্ত্রী সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪২ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারী)  সকাল ৮টার দিকে মিরপুর ধুবাইল ইউনিয়ন কাদেরপুর গ্রাম জিকে ক্যানাল নদী থেকে শিশু বাচ্চার মৃতদেহ উদ্ধার করে
নিহত শিশু মোহাম্মদ আলী (৩) মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়ন কাদেরপুর গ্রামে কহন আলীর ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, কাদেরপুর এলাকার কহন আলীর ছেলে মোহাম্মদ আলী (৩) মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের রাস্তার ওপর জিকে ক্যানালের ধারে খেলাধুলা করছিল। একপর্যায়ে খেলতে খেলতে সে অসাবধানতাবশত ক্যানালের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করেন। তবে অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
খবর পেয়ে বুধবার সকাল ৮টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে নিখোঁজস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে স্থানীয় এলাকাবাসী শিশুটির মরদেহ দেখতে পান। পরে খুলনা ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, বিষয়টি খুব মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION