পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও একটি চুনা কারখানা গুড়িয়ে ও একটি কয়েল ফ্যাক্টরিকে ৫০,০০০ টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষরা।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে হাজিপুর এলাকায় একটি কয়েল ফ্যাক্টরিকে ৫০,০০০ টাকা জরিমানা করেন কল্যানদী এলাকায় মিমহো ফুড প্রোডাক্টস চানাচুর ফ্যাক্টরি ও হাজীপুর এলাকায় একটি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ও বন্দর জোনের ম্যানেজার জাহিন আমির খান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply