1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদল দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদল দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ জন পঠিত

 

বিশেষ প্রতিনিধি : আড়াইহাজারে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে কিস্তির টাকা আদায় সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার দাবি করা হয়েছে।

হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগে ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরী ছালামতসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরী ছালামত ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দিপুর সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ভুক্তভোগী পক্ষের অভিযোগ, ইফতারের সময় আনোয়ার হোসেন দিপুর বাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও গুলি ছোড়ার ঘটনা ঘটে বলে তারা দাবি করেন।

আহতদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন দিপু, বেপারি মিয়া, কুদ্দুস মোল্লা, হাজেরা বেগম, মোসলেমা আক্তার, সুজন, শাকিলসহ আরও কয়েকজন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ঘটনার পর ২৪ ফেব্রুয়ারি আড়াইহাজার থানা-য় মামলা নং–২৮ দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০–২৫ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে সালাউদ্দিন চৌধুরী ছালামত বলেন, তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়ায় রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। তার দাবি, কিস্তির পাওনা টাকা চাইতে গেলে প্রতিপক্ষের লোকজনই প্রথমে হামলা চালায়। এতে তাদের পক্ষের চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION