পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ১৫০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও একটি প্রতিষ্ঠান কে ১,০০,০০০ টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষরা।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে দুপ্তারা সত্যবান্দি, মেসার্স নাজমুল, টেক্সটাইল ও মেসাস কলিমুল্লাহ টেক্সটাইল, পরিদর্শনকালে গ্যাস সংযোগের আলামত পরিলক্ষিত হয়নি, পাঁচগাও এলাকায় ১৫০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। মেসার্স ঐশি ডাইং সবুর ভুইঁয়াকে ১,০০,০০০ টাকা জরিমানা করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ ও আড়াইহাজার জোনের ম্যানেজার রায়হান কবির এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply