1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
করোনায় ৭৮ জনের মৃত্যু - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

করোনায় ৭৮ জনের মৃত্যু

  • Update Time : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৫৪৯ জন পঠিত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৮ জনের মৃত্যু হয়েছে। এটি একদিনে মৃত্যুর নতুন রেকর্ড। একই সময়ে দেশে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮১৯ জন। এর আগে গতকাল সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যু হয়েছিল।

সবমিলিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ জনে। মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৭৩৯ জনের।

রোববার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ২১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৭৬ হাজার ৫৯০ জন।

এ সময়ে ২৯ হাজার ২৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৩৭৬টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ লাখ ২ হাজার ৮৬৫টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ৮১ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৮ জনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন ৪৭ জন। এছাড়া চট্টগ্রামে ২০, রাজশাহীতে ৪, খুলনায় ৪, সিলেটে ২ এবং রংপুরে ১ জন মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৮ জনের মধ্যে ৫৩ জন পুরুষ, বাকি ২৫ জন নারী। এদের মধ্যে ৭৭ জন হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়া ৯ হাজার ৭৩৯ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ২৭৯ জন, নারী ২ হাজার ৪৬০ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৭৮ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৪৮ জন, ৫১ থেকে ৬০ বছরের ১৬, ৪১ থেকে ৫০ বছরের ৭, ৩১ থেকে ৪০ বছরের ৬ এবং ১০ বছরের চেয়ে কম বয়সের ১ জন রয়েছে।

এর আগে শনিবার (১০ এপ্রিল) দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৫ হাজার ৩৪৩ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION