1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে রাধাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ খন্দকারের বিরুদ্ধে।

এ ঘটনায় সাজ্জাদ খন্দকারকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কোটালীপাড়া উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়ার নারিকেলবাড়ি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ছাত্র সুমন মোল্লা (১৩) ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

সুমনের অভিযোগ, ষষ্ঠ পড়ুয়া প্রেমিকাকে বিরক্ত করার অভিযোগ তুলে সাজ্জাদ স্কুলে এসে তাকে স্কুল থেকে ডেকে এনে মারধর করেন। পরে ওই ছাত্রীকে ডেকে আনলে বিরক্ত করার বিষয়টি অস্বীকার করেন।এসময় সাজ্জাদ সুমনকে মারধোরের বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখিয়ে স্কুল ত্যাগ করেন।

ঘটনার পরদিন বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্যসচিব নিলয় হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাজ্জাদকে আজীবনের জন্য বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

সুমনের খালু সায়েম কাজী বলেন, স্কুলের ভেতরে একজন কিশোর শিক্ষার্থীকে কেন মারধর করা হলো, সেটি তদন্ত হওয়া দরকার। স্কুল শিক্ষার্থীদের নিরাপদ জায়গা। সুমনের বাবা-মা আশুলিয়ায় পোশাক কারখানায় কাজ করেন। সে কারণে সুমন ও তার ছোট ভাই হাসুয়া গ্রামে খালার বাড়িতে থেকে পড়াশোনা করে।

অভিযোগের বিষয়ে সাজ্জাদ খন্দকারের বক্তব্য পাওয়া যায়নি। তিনি নারিকেলবাড়ি গ্রামের আলমগীর খন্দকারের ছেলে।

স্কুলে ঢুকে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এবং এর পরদিনই ছাত্রদল নেতার আজীবন বহিষ্কারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION