পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ৫০০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও একটি চকলেট কোম্পানিকে ৫০,০০০ টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষরা।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে কাঁচপুর কলাপট্রি,খালপার চেঙ্গাইন, ৫০০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও একটি চকলেট কোম্পানিকে ৫০,০০০ টাকা জরিমানা করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম, ও সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী শবিউল আওয়াল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যায় সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply