পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ৪ টি মিষ্টি দোকান ও ১ টি প্রতিষ্ঠান কে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষরা।
২৭ জুলাই সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে গোলাকান্দাইল এলাকায় একটি টেক্সটাইল কে ১ লাখ, ড্রাইভার হোটেল কে ১০ হাজার, মুড়াপাড়া চিন্তা হরন মিষ্টান্ন ভাণ্ডার কে ৪০,০০০ টাকা, দিপা মিষ্টান্ন ভাণ্ডার কে ৫০,০০০ টাকা জরিমানা করেন ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান, ও রূপগঞ্জ জোনের ম্যানেজার প্রকৌশলী রিয়াজুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান করা হবে।
Leave a Reply