ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি মো. হাসানুর জামান সুমন (৪০)কে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
র্যাব জানায়, শুক্রবার (৩ জুলাই) রাত প্রায় ৯টার দিকে র্যাব-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প এবং সিপিসি-
১, দিনাজপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার কচুবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ জুন বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বড় মহানন্দপুর গ্রামে ভোগদখলীয় জমিতে রোপণ করা গাছ কাটাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, হাসানুর জামান সুমনের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সোহরাব সরকার, তার ভাই আলামিন এবং পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।
হামলার একপর্যায়ে সোহরাব সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাকে রক্ষা করতে গেলে আলামিন ও স্থানীয় বাসিন্দা জাকির হোসেনও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের -এ পাঠান।
এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলার সময় বাদী মোছা. সুমাকে মারধর, শ্লীলতাহানির চেষ্টা এবং তার গলায় থাকা প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া অভিযুক্তরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় গত ৭ জুন মোছা. সুমা বাদী হয়ে -য় ৯ জনের নাম উল্লেখসহ আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এরপর থেকেই প্রধান আসামিসহ অন্যরা আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত হাসানুর জামান সুমনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply