পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এর বরাদ্দে পেছাইন উত্তর পাড়া থেকে মোক্তারের বাড়ি পযন্ত ২৭০ ফুট ও ১০ ফুট প্রস্হ আর সিসি রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান ভুঁইয়া, ও সোনারগাঁ উপজেলা জাসাস এর সভাপতি আমির হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা শাহ আলম, যুবদল নেতা আপেল মাহমুদ, আব্দুনুর, আলী আজগর, জজমিয়া, হানিফা মোস্তফা, সহ এলাকার গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
৩ জুলাই শুক্রবার সকালে পেছাইন এলাকায় রাস্তা কাজের শুভ উদ্বোধন করেন ও মিলাদের আয়োজন করেন।
এ সময় আমির হোসেন বলেন, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এর বরাদ্দে জামপুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় রাস্তা কাজের চলমান রয়েছে এখনো যেসব রাস্তা মেরামত করা হয়নি সেগুলো যেন অতিদ্রুত মেরামত করা হয়। আমরা সকলে ঐকবদ্ধ হয়ে এলাকার সামাজিক উন্নয়ন মুলক কাজগুলো করে যাব।
এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান ভুঁইয়া বলেন, জামপুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় নতুন রাস্তার কাজ চলমান রয়েছে। ধন্যবাদ জানাই নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান কে তিনি সোনারগাঁ বাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছেন দিন রাত পরিশ্রম করে তিনি তা পালন করে যাচ্ছেন। এলাকায় খুজে খুঁজে রাস্তা ঘাট স্কুল কলেজ মাদরাসা সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজগুলো করছেন। তার জন্য সবার নিকট দোয়া কামনা করি। এবং জামপুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় যে রাস্তা গুলো এখনো কোনো সংস্কার হয়নি সেগুলো অতিদ্রুত মেরামত করা হবে সবাইকে একসাথে নিয়ে কাজগুলো করা হবে। আমি চাই জামপুর ইউনিয়নে প্রতিটি এলাকায় উন্নয়ন উন্নয়নের ছােয়া লেগে যাক।এবং আজহারুল ইসলাম মান্নান এর হাত দিয়ে জামপুর কে সাজানোর জন্য ও বিএনপির নেতৃবৃন্দদের ও এলাকার জনগনকে সাথে নিয়ে জামপুর ইউনিয়ন কে সুন্দর ভাবে সাজাবো সকলের নিকট দোয়া কামনা করি।
Leave a Reply