1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মিস্টার হাসনাত আবদুল্লাহ এটা শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ: স্পিকার - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

মিস্টার হাসনাত আবদুল্লাহ এটা শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ: স্পিকার

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১০৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সংসদ অধিবেশনে অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। হাসনাতের উদ্দেশে স্পিকার বলেছেন, ‘এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ।’

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যার পর অধিবেশন চলাকালে স্পিকার এ কথা বলেন।

স্পিকার বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ (হাসনাত আবদুল্লাহ)। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। আর মৌখিক কথাবার্তার স্কোপ (সুযোগ) এখানে খুবই কম। নোটিশ দেবেন।’

স্পিকার পরামর্শ দিয়ে বলেন, ‘আইনমন্ত্রীর কথা পূর্ণ বিবেচনা করা যেতে পারে। প্রয়োজনে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনেন। সেটি নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে।’

এ সময় সংসদের পরিবেশ ভালো রাখার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, এত বড় জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ হয়েছে। ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। এত চমৎকার সংসদ এর আগে কখনও হয়নি। আমি নিজেও ৬ বার সংসদে এসেছি। বর্তমান সংসদ বাংলাদেশের ইতিহাসে বিরল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION