1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু: আক্রান্ত শিশুর মৃত্যুর সংখ্যা ৭ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু: আক্রান্ত শিশুর মৃত্যুর সংখ্যা ৭

  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৭৩ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে ছয় মাস বয়সী রায়হান হোসেন নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামে মৃতের সংখ্যা দাঁড়ালো সাতজনে।
রবিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি মারা যায় বলে নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এএইচএম. আনোয়ারুল ইসলাম।
শিশু রায়হান কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকার সোহাগ আলীর ছেলে।
হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, রোববার সকালে হামের উপসর্গ নিয়ে শিশু রায়হান হোসেনকে মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। বিকেল পৌনে ৪টার দিকে সে মারা যায়।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা এএইচএম. আনোয়ারুল ইসলাম জানান, শিশু রায়হানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিল। সব ধরনের চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
কুষ্টিয়া জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ৩১৮ জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে রায়হানসহ ৭ জন শিশু মারা গেছে। এদিকে হাসপাতালগুলোতে বাড়তি চিকিৎসক, নার্স ও ওষুধ না থাকায় রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION