1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে ফলের গাছ কেটে ফেলে ও কুপিয়ে আহত ১ - Bangladesh Khabor
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর জাইকা বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী: মির্জা ফখরুল ‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জুলাই দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট অধ্যাপক আবুল কাসেমের জানাজা সোমবার নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ওয়ান-টু-থ্রি’ বলেই নামানো হচ্ছিল গাছ, শেষ মুহূর্তে সরে যেতে না পেরে প্রাণ গেল আশ্রম সেবায়েতের নারী সাংবাদিকের সঙ্গে আলিঙ্গন, যা বললেন মেসি

সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে ফলের গাছ কেটে ফেলে ও কুপিয়ে আহত ১

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০১ জন পঠিত

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সেকেরহাট এলাকায় পূর্ব শত্রুতার জেরে ফলের গাছ কেটে ফেলা ও এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি রুবেল ভুঁইয়া, যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার আব্দুল জলিল, আল মুজাহিদ, সুমি আক্তারসহ ৪-৫ জনের একটি সংঘবদ্ধ দল মাহফুজ ভুঁইয়ার পৈত্রিক সম্পত্তিতে থাকা বিভিন্ন ফলজ গাছ জোরপূর্বক কেটে ফেলে এবং জমি দখলের চেষ্টা চালায়। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

মাহফুজ ভুঁইয়া অভিযোগ করে বলেন, বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তার বড় ভাই রুবেল ভুঁইয়াকে দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এ সময় হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ ৫ হাজার টাকাও ছিনিয়ে নেয়।

পাশাপাশি তারা পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

ঘটনার পর মাহফুজ ভুঁইয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION